20% ছাড়
সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহর জন্য, যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদের হেদায়েতের পথ প্রদর্শন করেছেন। আর অগণিত দরূদ ও সালাম বর্ষিত হোক ওই মহামানবের প্রতি, যিনি তাঁর নবুয়তী জিন্দিগিতে স্বীয় উম্মতকে এই দ্বীনের ওপর সুদৃঢ় থাকার সমস্ত পথ এবং পদ্ধতি বাস্তবায়ন করে দেখিয়েছেন।
দ্বীনের ওপর অটল থাকা কোন কালেই সহজ ছিল না, বিশেষ করে বিশ্বায়নের এযুগে প্রযুক্তির এই চরম ও পরম উন্নতিতে নানামুখী ফিতনার অগ্রসনের সময়ে মুমিন ব্যক্তির জন্য তা আরও কঠিন হয়ে পড়েছে, তাই ঈমানদার ব্যক্তির জন্য দ্বীনের ওপর সুদৃঢ় থাকার জন্য দরকার উপযুক্ত এবং নিরাপদ দিক নির্দেশনা। আর তা সম্ভব একমাত্র একজন আল্লাহ ভীরু এবং হকপন্থি আলেমের পক্ষে, কারণ তারাই নবীগণের ওয়ারিস।
আর এ বিষয়ে সুন্দর এবং উপযুক্ত কিছু দিক নির্দেশনা কুরআন, সহীহ হাদীস এবং সালাফে সালেহীনের জীবনী থেকে তুলে ধরেছেন আরাবীয়ান সুবক্তা এবং সুলেখক শাইখ মুহাম্মদ সালেহ আল-মুনাজ্জেদ (হাফিযাহুল্লাহ) তাঁর "ওসায়িলুস সাবাত আলা দীনিল্লাহ" নামক গ্রন্থে।
বাংলাদেশের ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরীর বিশেষ সহকারী ও হিতাকাঙ্ক্ষী জনাব যায়নুল আবেদীন বিন নুমান সাহেবের পরামর্শক্রমে আমি এই পুস্তিকাটির অনুবাদে আগ্রহী হই। এই আশায় যে, মানুষ এ গ্রন্থ পাঠে স্বীয় দ্বীনের ওপর সুদৃঢ় থাকার সঠিক পথ খুঁজে পাবে। আর এই উসীলায় মহান আল্লাহ দয়া করে আমাকে ক্ষমা করে, স্বীয় দয়ায় জান্নাত দান করবেন।
পরিশেষে সুহৃদয় পাঠকবর্গের নিকট এই আবেদন থাকল যে, এই গ্রন্থ পাঠান্তে কোন প্রকার ভুলভ্রান্তি তাদের দৃষ্টিগোচর হলে আর তারা তা আমাকে বা প্রকাশককে অবগত করলে আমরা তা পরবর্তী সংস্করণে সংশোধনের জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ।
এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!