30% ছাড়
সমস্ত প্রশংসা আসমান-যমীনের সৃষ্টিকর্তা মহান আল্লাহর জন্য, যিনি জীবন-মরণের একমাত্র মালিক। দরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নাবী মুহাম্মাদ, তাঁর স্বহাবায়ে কেরাম, তাঁর বংশধর ও তাঁর একনিষ্ঠ সৎকর্মশীল অনুসারীদের ওপর।
আল্লাহ তা'আলা সৃষ্টিজীবকে অযথা সৃষ্টি করেননি এবং তাদেরকে দায়িত্বহীনভাবে ছেড়ে দেননি; বরং তিনি তাদের ওপর এক মহান দায়িত্ব অর্পণ করেছেন। যে দায়িত্ব পেশ করা হয়েছিল আসমান-যমীনের কাছে। কিন্তু আসমান-যমীন ভীত-সন্ত্রস্ত হয়ে সেই দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার করেছে। অথচ মানুষ অত্যন্ত দুর্বল হওয়া সত্ত্বেও সে দায়িত্বভার গ্রহণ করেছে। অধিকাংশ মানুষই এ মহান দায়িত্ব পালন না করে, গাফেল হয়ে জীবন যাপন করছে। ক্ষণস্থায়ী দুনিয়াতে তাদের অবস্থান, চিরস্থায়ী আখিরাতের দিকে দ্রুত প্রস্থান ও আমল-ইবাদতে বিশুদ্ধ পদ্ধতির প্রতি তাদের কোনো চিন্তা-ভাবনা নেই।
সলাত হচ্ছে মুসলিম জীবনে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের অন্যতম একটি ইবাদত, যা আদায় করা ব্যতীত কোনো মানুষ মুসলিম, মুমিন হতে পারে না। সেই সর্বাধিক গুরুত্বপূর্ণ সলাতটি কেমনভাবে আদায় করতে হবে তাও বলে গেছেন আমাদের প্রিয় রসূল। তিনি বলেছেন, "সলাত আদায় করো ঠেক সেই পদ্ধতিতে, যেমনটি আমাকে দেখছো" (সহীহ বুখারী)। আর এ সলাত এমনই একটি বিষয়, যা আমাদের সমাজে, আমাদের দেশে বাপ-দাদাদের দেখিয়ে যাওয়া পদ্ধতিতে পড়া হচ্ছে। ফলে রসূলের অনেক সুন্নাত সেখানে পরিত্যাক্ত ও বর্জিত হচ্ছে। আর এ কারণে অনেক মুসল্লী অনেক সওয়াব থেকে মাহরউক্ত বইয়ে সৌদি আরবের বিখ্যাত তিনজন আলেম শাইখ আবদুল আজিজ ইবন আবদুল্লাহ ইবন বায, শাইখ মোহাম্মদ নাসিরুদ্দীন আলবানী, শাইখ মুহাম্মদ ইবন সালিহ আল উসাইমীন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সলাতের সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেছেন। যার ফসল এ বইটি। আমি এ বইটি সম্পাদনা করতে পেরে নিজেকে ধন্য মরে করছি। বইটির সংকলক, প্রকাশকসহ যারা আর্থিক ও সঠিকভাবে সাহায্য করেছেন আল্লাহ তাদের সকলকে পরিপূর্ণ কল্যাণ দান করুন। পাঠকদের অনুরোধ করবো বইটি যেন বেশি বেশি পাঠ, প্রচার ও প্রসার করে সমাজে নবী-এর পঠিত সলাতে সঠিক ধারণাটি উপলব্ধি করার প্রয়াস পান। আমীন।
প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।