ইসলামী শরী'আতের দ্বিতীয় উৎস হচ্ছে, হাদীছ। কুরআন এবং হাদীছ উভয়ের সমন্বয়েই ইসলাম। এ দু'টিকে আঁকড়ে ধরতে পারলে কস্মিনকালেও কেউ পথভ্রষ্ট হবে না (মুওয়াত্ত্বা মালেক, হা/১৮৭৪, 'ছহীহ')। সেজন্য, এতদুভয়ের জ্ঞানার্জন প্রত্যেকটি মুসলিমের উপর যরূরী। বিশেষ করে ভালো আলেম হতে হলে পবিত্র কুরআন মুখস্থের পাশাপাশি শিক্ষার্থীদেরকে হাদীছের একটি বড় অংশ মুখস্থ করতে হয়। সেকথা মাথায় রেখে সংকলনটিতে কিছু গুরুত্বপূর্ণ হাদীছ সংকলন করা হয়েছে এবং এর নাম দেয়া হয়েছে আল-আহাদীছুল মুনতাখাবাহ বা 'চয়নকৃত হাদীছগুচ্ছ'।
এতে ছোট ছোট অথচ অতীব দরকারী হাদীছগুলোকেই প্রাধান্য দেওয়া হয়েছে, যাতে মুখস্থ করতে সহজ হয়। সংকলনটির বেশিরভাগ হাদীছই ছহীহ বুখারী ও ছহীহ মুসলিম থেকে নেওয়া হয়েছে। তবে অন্যান্য হাদীছগ্রন্থ থেকে সংকলিত হাদীছগুলোও ছহীহ। অন্যান্য গ্রন্থের হাদীছসমূহের শেষে হাদীছের মান বলে দেওয়া হয়েছে। হাদীছের এই সংকলনটি শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মুসলিমদের জন্যও উপকারী হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ এই ক্ষুদ্র প্রয়াসটুকু কবুল করুন। আমীন!
শাইখ আব্দুল আলীম ইবনে কাওসার মাদানী
শাইখ আব্দুল আলীম ইবনে কাওসার মাদানী বাংলাদেশের একজন পরিচিত ইসলামী বক্তা, লেখক, অনুবাদক ও দাঈ (ইসলাম প্রচারক)। তিনি মূলত সালাফী মানহাজের একজন প্রখ্যাত আলেম। আনুমানিক ১৯৮৫ সালে যশোরের কেশবপুর উপজেলার বায়সা গ্রামে জন্মগ্রহণ করেন। শাইখের শিক্ষার্জন -বি. এ (হাদীছ অ্যান্ড ইসলামিক স্টাডিজ); উচ্চতর ডিপ্লোমা (ইসলামী আইন, রাজনীতি ও বিচারব্যবস্থা); এম. এ (ইসলামের ইতিহাস ও নবী জীবনচরিত), মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব থেকে উচ্চশিক্ষা অর্জন করেছেন (নামের সাথে 'মাদানী' উপাধিটি সেখান থেকে যুক্ত হয়েছে)। শাইখ ইতিমধ্যে ঈমান আকিদা, ইসলামী জীবনব্যবস্থা ও মাসআলা-মাসায়েল সম্পর্কে গুরুত্বপূর্ণ বই সংকলন করেছেন।

মাকতাবাতুস সালাফ
**মাকতাবাতুস সালাফ** বাংলাদেশের একটি সুপরিচিত ইসলামি প্রকাশনা সংস্থা, যা মূলত আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা ও মানহাজের আলোকে বিশুদ্ধ ইসলামি জ্ঞান প্রচারের লক্ষ্য নিয়ে কাজ করে থাকে। প্রকাশনাটি কুরআন ও সুন্নাহর দলিলভিত্তিক বইপত্র প্রকাশের জন্য পাঠকদের কাছে সমাদৃত এবং তারা সাহাবায়ে কেরাম ও সালাফে সালেহীনের অনুসৃত পথের ওপর রচিত তাফসির, হাদিস, আকিদা, ফিকহ এবং আত্মশুদ্ধিমূলক বিভিন্ন গ্রন্থ প্রকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করে। পাঠকদের কাছে নির্ভুল ও মানসম্মত ইসলামি সাহিত্য পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে কাজ করা মাকতাবাতুস সালাফ বর্তমানে ইসলামি বইয়ের জগতে এক নির্ভরযোগ্য নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।করেছে।