একটু পড়ে দেখুন
ইমাম আবু হানিফার আকীদা বনাম হানাফিদের আকীদা

ইমাম আবু হানিফার আকীদা বনাম হানাফিদের আকীদা

পৃষ্ঠা সংখ্যা: 200 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 160
স্টকে আছে
দয়া করে, বইটির নাম দেখেই চমকে যাবেন না বা তড়িৎ কোনো মন্তব্য করে বসবেন না। শিরোনামে ‘হানাফীদের আক্বীদা’ বলতে নিশ্চয় আপনাকে বুঝানো হয়নি। কারণ আপনিতো ইমাম আবু হানীফার আক্বীদা লালন করেন। বরং এখানে সেসব হানাফী উদ্দেশ্য, যারা ইমাম হানীফা ও বাকী তিন ইমাম-সহ পুরো সালাফে ছালেহীনের আক্বীদাচ্যুত হয়ে গেছেন। বইটিতে ইমাম আবু হানীফার জীবনী, তাঁর আক্বীদা ও বন্দনা স্থান পেয়েছে। এখানে নিরপেক্ষভাবে তাঁর আক্বীদার মাঝে এবং তাঁর অনুসারী হওয়ার দাবীদার নানা ব্যক্তি ও গোষ্ঠীর আক্বীদার মাঝে তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে। আক্বীদাগত প্রচলিত অনেকগুলো দিক এখানে স্থান পেয়েছে, যেগুলো নিয়ে আমাদের মাঝে বিভ্রান্তি রয়েছে। এসব বিশ্লেষণের মধ্য দিয়ে আক্বীদার অনেক মৌলিক বিষয় বইটিতে ফুটে উঠেছে। বলা যায়, ইমাম আবু হানাফীর আক্বীদা ও হানাফী ভাইদের আক্বীদা সম্পর্কিত একটি নিরপেক্ষ ও তথ্যবহুল বই এটি। এছাড়া মাযহাবের ব্যাপারে আমাদের অবস্থান কেমন হওয়া দরকার, তাও বইটির শেষে পরিশিষ্টে তুলে ধরা হয়েছে। বইটির মূল উদ্দেশ্য, ইমাম আবু হানীফার আক্বীদা তুলে ধরে সেদিকে তথা সঠিক আক্বীদার দিকে মানুষকে আহ্বান জানানো। কারণ তাঁর আক্বীদা ছিলো সঠিক। অপরপক্ষে, তাঁর নামে প্রচলিত ভুল ও ভ্রান্ত আক্বীদা তুলে ধরে তা থেকে মানুষকে সতর্ক করা। কারণ বিশেষ করে বাংলাদেশ-সহ দক্ষিণ এশিয়ার বিশাল হানাফী জনগোষ্ঠীকে তাদের ইমামের আক্বীদা ধারণের পথে ফিরিয়ে আনতে পারলে সেটাই সবচেয়ে বড় সফলতা। কেননা আক্বীদা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর উপরই নির্ভর করে সকল আমলের অশুদ্ধতা বা বিশুদ্ধতা। আমাদের সকলের অভীষ্ট লক্ষ্য পরকালীন মুক্তিও এই আক্বীদার উপরই নির্ভরশীল। আল্লাহর কসম! বইটি রচনার পেছনে কাউকে আঘাত দেওয়া মোটেও উদ্দেশ্য নয়। বরং কেবল ইমাম আবু হানীফার আক্বীদা তথা বিশুদ্ধ আক্বীদা ও আমল ধারণ ও লালনের প্রতি আহ্বান জানানোই এ লেখার মূল উদ্দেশ্য।
শাইখ আব্দুল আলীম ইবনে কাওসার মাদানী


শাইখ আব্দুল আলীম ইবনে কাওসার মাদানী


মাকতাবাতুস সালাফ
মাকতাবাতুস সালাফ

**মাকতাবাতুস সালাফ** বাংলাদেশের একটি সুপরিচিত ইসলামি প্রকাশনা সংস্থা, যা মূলত আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা ও মানহাজের আলোকে বিশুদ্ধ ইসলামি জ্ঞান প্রচারের লক্ষ্য নিয়ে কাজ করে থাকে। প্রকাশনাটি কুরআন ও সুন্নাহর দলিলভিত্তিক বইপত্র প্রকাশের জন্য পাঠকদের কাছে সমাদৃত এবং তারা সাহাবায়ে কেরাম ও সালাফে সালেহীনের অনুসৃত পথের ওপর রচিত তাফসির, হাদিস, আকিদা, ফিকহ এবং আত্মশুদ্ধিমূলক বিভিন্ন গ্রন্থ প্রকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করে। পাঠকদের কাছে নির্ভুল ও মানসম্মত ইসলামি সাহিত্য পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে কাজ করা মাকতাবাতুস সালাফ বর্তমানে ইসলামি বইয়ের জগতে এক নির্ভরযোগ্য নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।করেছে।


সম্পর্কিত বইসমূহ

কুবুরীদের সংশয় নিরসন 20%
ছাড়
কুবুরীদের সংশয় নিরসন

শাইখুল ইসলাম ইমাম মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব আন-নাজদী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 88 ৳ 70
ভুল সংশোধনে নাববী পদ্ধতি 39%
ছাড়
ভুল সংশোধনে নাববী পদ্ধতি

শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ · আত-তাওহীদ প্রকাশনী

৳ 193 ৳ 118
নীল থাবা
নীল থাবা

জুবায়ের হুসাইন · গার্ডিয়ান পাবলিকেশন্স

৳ 155
আহলে হাদীসদের নামে মিথ্যা অপপ্রচারের জবাব 30%
ছাড়
আহলে হাদীসদের নামে মিথ্যা অপপ্রচারের জবাব

জহুর বিন উসমান · জায়েদ লাইব্রেরী

৳ 70 ৳ 49
বাঙালির সৌদিবিদ্বেষ অভিযোগ ও বাস্তবতা 30%
ছাড়
বাঙালির সৌদিবিদ্বেষ অভিযোগ ও বাস্তবতা

সাইদুর রহমান সৈয়দ · দারুল মাসাবীহ

৳ 470 ৳ 329
প্রোপাগান্ডা
প্রোপাগান্ডা

সাজিদ হাসান · সন্দীপন প্রকাশন লিমিটেড

৳ 450
সালাফদের দৃষ্টিতে আহলে হাদীস 30%
ছাড়
সালাফদের দৃষ্টিতে আহলে হাদীস

আবদুল্লাহ আল মাসউদ · মাকতাবাতুল আসলাফ

৳ 110 ৳ 77
ইমাম মাহদীর আগমন 30%
ছাড়
ইমাম মাহদীর আগমন

ড. মাহমুদ আল-মিসরি, ওমর ফারুক বিন মুসলিমুদ্দীন · দারুল কারার পাবলিকেশন্স

৳ 70 ৳ 49
ভ্রান্তির সমাধি 30%
ছাড়
ভ্রান্তির সমাধি

মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার · সমকালীন প্রকাশন

৳ 268 ৳ 188
কুবুরীদের সংশয় নিরসন 20%
ছাড়
কুবুরীদের সংশয় নিরসন

শাইখুল ইসলাম ইমাম মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব আন-নাজদী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 75 ৳ 60
ইমাম মাহদী বিভ্রান্তি ও সংশয় নিরসন 30%
ছাড়
ইমাম মাহদী বিভ্রান্তি ও সংশয় নিরসন

শাইখ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী · আত-তাওহীদ প্রকাশনী

৳ 60 ৳ 42
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?