ড. সুলাইমান বিন সালীমুল্লাহ আর-রুহাইলী ১৯৬৬ সালে মদীনায় জন্মগ্রহণকারী বর্তমান বিশ্বের একজন অন্যতম শীর্ষস্থানীয় সুন্নি আলেম, ইসলামী আইনবিদ (ফকীহ) এবং মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি পবিত্র মসজিদে নববীর সম্মানিত শিক্ষক এবং ঐতিহ্যবাহী মসজিদে ক্বোবার প্রধান ইমাম ও খতীব হিসেবে দ্বীনি দায়িত্ব পালন করছেন। ফিকহ, উসুলুল ফিকহ এবং আক্বীদা বিষয়ে অগাধ পাণ্ডিত্যের অধিকারী এই স্কলারের বিশ্বব্যাপী বহু গবেষণামূলক বই ও লেকচার রয়েছে, 'ফিকহুল ফিতান' এবং 'সংসার-সুখের সন্ধানে' সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বই বাংলায় অনূদিত হয়ে ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করেছে।