একটু পড়ে দেখুন
ফিকহুল ফিতান - ফিতনায় অনুসরণীয় নীতিমালা 20% ছাড়

ফিকহুল ফিতান - ফিতনায় অনুসরণীয় নীতিমালা

পৃষ্ঠা সংখ্যা: 96 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 100 ৳ 125 20% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
ফিতনার নীতিমালা
ফিতনার নীতিমালা
শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী
৳ 63 ৳ 50
ধেয়ে আসছে ফিতনা
ধেয়ে আসছে ফিতনা
ড. আদহাম আশ শারকাবিমাম আবু আমর উসমান আদ-দানি
৳ 720 ৳ 432
প্রোটোকলস অব জায়োনিজম (হার্ডকভার)
প্রোটোকলস অব জায়োনিজম (হার্ডকভার)
মোহাইমিন পাটোয়ারী
৳ 380 ৳ 285

বর্তমান সময় ফেতনায় পরিপূর্ণ। চারিদিক থেকে নানাবিধ ফিতনা আমাদের গ্রাস করে নিয়েছে। যেমন ভ্রান্ত আকিদার ফিতনা, আমলকেন্দ্রিক ফিতনা, নৈরাজ্যের ফিতনা, ক্ষমতাদখলের ফিতনা, নরহত্যার ফিতনা, নব্য চিন্তা মননের ফিতনা, শির্ক-কুফর-নিফাকের ফিতনা, নারী ও সম্পদের ফিতনা, বিক্ষোভ-আন্দোলন বিদ্রোহের ফিতনা-সহ আরও নানাবিধ ফিতনায় সয়লাব পুরো মুসলিম উম্মাহ। এরকম ফিতনাময় যুগে ফিতনা থেকে নিজেকে ও মুসলিম উম্মতকে বাঁচাতে ফিতনা বিষয়ক জ্ঞান অর্জন এবং তার যথোচিত প্রচার আমাদের সবার জন্যই জরুরি। ফিতনার সময় করণীয় কী, ফিতনায় অনুসরণীয় নীতিমালা কী প্রভৃতির মতো জরুরি বিষয়ে নিয়েই আমাদের এবারের পরিবেশনা ‘ফিকহুল ফিতান : ফিতনায় অনুসরণীয় নীতিমালা।

ড. সুলাইমান বিন সালীমুল্লাহ আর-রুহাইলী
ড. সুলাইমান বিন সালীমুল্লাহ আর-রুহাইলী

ড. সুলাইমান বিন সালীমুল্লাহ আর-রুহাইলী ১৯৬৬ সালে মদীনায় জন্মগ্রহণকারী বর্তমান বিশ্বের একজন অন্যতম শীর্ষস্থানীয় সুন্নি আলেম, ইসলামী আইনবিদ (ফকীহ) এবং মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি পবিত্র মসজিদে নববীর সম্মানিত শিক্ষক এবং ঐতিহ্যবাহী মসজিদে ক্বোবার প্রধান ইমাম ও খতীব হিসেবে দ্বীনি দায়িত্ব পালন করছেন। ফিকহ, উসুলুল ফিকহ এবং আক্বীদা বিষয়ে অগাধ পাণ্ডিত্যের অধিকারী এই স্কলারের বিশ্বব্যাপী বহু গবেষণামূলক বই ও লেকচার রয়েছে, 'ফিকহুল ফিতান' এবং 'সংসার-সুখের সন্ধানে' সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বই বাংলায় অনূদিত হয়ে ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করেছে।

ড. যায়নুল আবেদীন বিন নুমান মাদানী
ড. যায়নুল আবেদীন বিন নুমান মাদানী

চাঁপাই নবাবগঞ্জ সদর থানার চর আলাতুলীর কোদালকাটি গ্রামে ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেন। পিতা নোমান আলী মেম্বার ও মাতা শামসুন নাহার (আল্লাহ তাঁদের মাফ করুন)। তিনি আট ভাই-বোনের মধ্যে সর্বকনিষ্ঠ।

প্রাথমিক আরবি শিক্ষা গ্রামের মক্তবে শুরু হয়। ২০০১ সালে রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জে চলে আসেন এবং বিভিন্ন মাদরাসায় পড়াশোনা শেষে ২০১১ সালে দাওরায়ে হাদীসে প্রথম স্থান অর্জন করেন। সমান্তরালে দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ এবং বৃত্তি পান।

২০১১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হয়ে ২০১৫ সালে অনার্সে তৃতীয় স্থান এবং ২০১৬ সালে মাস্টার্সে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে এম.ফিল সম্পন্ন করে ২০২২ সালে পিএইচ.ডি ডিগ্রী লাভ করেন। বর্তমানে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুল্লিয়াতুল হাদীস বিভাগে অধ্যয়নরত।

শিক্ষাজীবনের পাশাপাশি ২০১৪ সালে মাদরাসা ইশাআতুল ইসলাম আস-সালাফিয়্যাহতে শিক্ষকতা শুরু করেন। ছোটবেলা থেকেই জুমুআ খুতবা ও দাওয়াহ কাজে যুক্ত। তিনি ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরি, রাজশাহীর গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন এবং একাধিক গ্রন্থ সংকলন, অনুবাদ ও সম্পাদনা করেছেন।

মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা

মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা বাংলাদেশের একজন পরিচিত ইসলামি লেখক, অনুবাদক ও গবেষক, যিনি মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বিশুদ্ধ আকিদা ও মানহাজ বাংলা ভাষাভাষীদের কাছে তুলে ধরার জন্য সমাদৃত। তিনি সালাফদের রচিত ধ্রুপদী ইসলামি গ্রন্থগুলো, বিশেষ করে প্রখ্যাত মুহাদ্দিস ইমাম আবু বাকর আল-হুমাইদির "উসুলুস সুন্নাহ"-এর মতো বই অত্যন্ত সাবলীল ভাষায় অনুবাদ ও বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তাঁর কাজের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো—আকিদার মতো জটিল ও তাত্ত্বিক বিষয়গুলোকে কুরআন, সুন্নাহ এবং পূর্ববর্তী ইমামদের অকাট্য দলিলের সাহায্যে সাধারণ পাঠকদের কাছে অত্যন্ত সহজবোধ্য করে উপস্থাপন করা। বর্তমান সময়ের নানা ধর্মীয় বিভ্রান্তি থেকে মানুষকে সতর্ক রাখতে এবং বিশুদ্ধ ইসলামি বিশ্বাসের শেকড় সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদানে তাঁর এই গবেষণামূলক ও অনুবাদমূলক কাজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

২০০৪ সালে যাত্রা শুরু করা ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী বর্তমানে ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা এবং নির্ভরযোগ্য প্রকাশনার জগতে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে, যার নেপথ্যে রয়েছে ২০১২ সাল থেকে একদল নিষ্ঠাবান দ্বীনপ্রেমী ব্যক্তির নিরলস ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টা। প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল ওয়াহীদ বিন ইউনুস-এর সুদক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি মূলত কুরআন, হাদীস, সীরাত, আকীদা এবং ইসলামি জীবনদর্শনের ওপর ভিত্তি করে প্রামাণ্য গ্রন্থ প্রকাশ ও সংরক্ষণে নিয়োজিত। আমাদের রয়েছে স্বতন্ত্র গবেষণা ও প্রকাশনা বিভাগ, যেখানে প্রাচীন ও আধুনিক জ্ঞানতাত্ত্বিক আলোচনার সমন্বয়ে অত্যন্ত সতর্কতার সাথে তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করা হয়। পাশাপাশি আমাদের সমৃদ্ধ বিক্রয় বিভাগে সালাফি মানহাজভিত্তিক সহীহ আকীদা-নির্ভর গ্রন্থাবলি এবং কওমী মাদরাসার সিলেবাসভুক্ত মূল আরবি ইসলামি কিতাবসমূহের এক বিশাল ও নির্ভরযোগ্য সংগ্রহ রয়েছে, যা পাঠকদের জ্ঞানের পিপাসা মেটাতে এবং জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে আলোকিত করতে নিরন্তর সহায়তা করে যাচ্ছে। বর্তমানে ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী এর ৩ টি অফলাইন শাখা রয়েছে যার প্রধান শাখা রাজশাহীর প্রানকেন্দ্র রানীবাজার ও ২য় শাখা সাহেববাজারে অবস্থিত ও ৩য় শাখা রাজধানী ঢাকা সদরের বইয়ের রাজধানী বাংলাবাজারে অবস্থিত।

রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
দুরুসুল লুগাতুল আরাবিয়্যাহ লি গয়রি নাতিকিনা বিহা (১-৪) খণ্ড সম্পূর্ণ সেট 50%
ছাড়
দুরুসুল লুগাতুল আরাবিয়্যাহ লি গয়রি নাতিকিনা বিহা (১-৪) খণ্ড সম্পূর্ণ সেট

ড. ফা. আব্দুর রহীম · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 910 ৳ 455
দুরুসুল লুগাতুল আরাবিয়্যাহ লি গয়রি নাতিকিনা বিহা ৪র্থ খণ্ড 50%
ছাড়
দুরুসুল লুগাতুল আরাবিয়্যাহ লি গয়রি নাতিকিনা বিহা ৪র্থ খণ্ড

ড. ফা. আব্দুর রহীম · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 250 ৳ 125
চারটি বিষয়ে প্রয়োজনীয় দু'আ ও যিকিরের ১০টি স্পেশাল ক্যালেন্ডার সেট! 20%
ছাড়
চারটি বিষয়ে প্রয়োজনীয় দু'আ ও যিকিরের ১০টি স্পেশাল ক্যালেন্ডার সেট!

ওয়াহীদিয়া গবেষণা বিভাগ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 750 ৳ 600
৮ নং সহজ সরল অনুবাদ আল কুরআনুল কারীম 20%
ছাড়
৮ নং সহজ সরল অনুবাদ আল কুরআনুল কারীম

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 300 ৳ 240
দ্বীন শিক্ষা প্যাকেজ 20%
ছাড়
দ্বীন শিক্ষা প্যাকেজ

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 694 ৳ 555
মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন 25%
ছাড়
মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন

মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 2,350 ৳ 1,760
ড. যায়নুল আবেদীন বিন নুমান সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন 25%
ছাড়
ড. যায়নুল আবেদীন বিন নুমান সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন

ড. যায়নুল আবেদীন বিন নুমান মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 1,342 ৳ 1,000
নতুন ৭টি বইয়ের প্যাকেজ 20%
ছাড়
নতুন ৭টি বইয়ের প্যাকেজ

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 1,113 ৳ 890
নামাজের পরে পঠিতব্য জিকির এবং সকাল-সন্ধ্যার জিকির 20%
ছাড়
নামাজের পরে পঠিতব্য জিকির এবং সকাল-সন্ধ্যার জিকির

শাইখ সালিহ বিন আব্দুল্লাহ আল-উসাইমি · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 32 ৳ 26
আকিদা ওয়াসিতিয়্যা (মূল আরবী-বাংলা) 20%
ছাড়
আকিদা ওয়াসিতিয়্যা (মূল আরবী-বাংলা)

শাইখুল ইসলাম ইবনে তাইমীয়া রহিমাহুল্লাহ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 100 ৳ 80
জাদু, বদনজর ও রুকইয়াহ 20%
ছাড়
জাদু, বদনজর ও রুকইয়াহ

শায়খ ড. আব্দুর রাযযাক বিন আব্দুল মুহসিন আল বদর · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 200 ৳ 160
শিরকের খণ্ডন (তাওহীদ-কৌমুদী) 20%
ছাড়
শিরকের খণ্ডন (তাওহীদ-কৌমুদী)

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 350 ৳ 280
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?