30% ছাড়
প্রশংসা মাত্র আল্লাহ তায়ালার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মাদ ﷺ এর ওপর, তাঁর পরিবারবর্গ, সাথি এবং কিয়ামত পর্যন্ত সকল সৎকর্মশীল ব্যক্তিদের উপর। প্রিয় পাঠকবৃন্দ! নিশ্চয় যিকিরে মুমিনের ঈমান তাজা থাকে। আত্মার প্রশান্তি লাভ হয়। এবং এটি অন্যতম একটি ইবাদত। প্রতিদিন একজন মুমিন কি কি আমল করবে। কীভাবে দিন-রাত অতিবাহিত করবে। এরই আলোকে মধ্যে প্রাচ্যের বিশিষ্ট আলিমে দ্বীন 'সাঈদ ইবনু আলী আল-কাহতানী' একটি বই লিখেছেন, যার নাম "আয-যিকরু ওয়াদ-দুআ ওয়াল ইলাজ বির-রুকা মিনাল কিতাব ওয়াস-সুন্নাহ"।
লেখক বইটির আলোচনা বড়ো হওয়ায় শুধু যিকিরের অংশটুকু আলাদা করেছেন, যাতে করে ভ্রমণ পথে বহন করা সহজ হয়। যা "হিসনুল মুসলিম মিন আযকারিল কিতাব ওয়াস-সুন্নাহ" নামে পরিচিতি লাভ করেছে।
বইটির বাংলা অনুবাদ প্রথমত শাইখ এনামুল হক আল-মাদানী সাহেব করেছেন। যা বাংলাদেশে বহুল পরিচিতি লাভ করেছে। যা বইটির কবুলিয়াতের ইঙ্গিত বহন করে। পরে এটাকে অনেকে হুবহু ছাপিয়েছে নকল করে। এ ছাড়া ড. আবু বকর যাকারিয়া সাহেব তিনি বইটি চিকিৎসা অংশটুকুসহ অনুবাদ করেছেন। আমি উক্ত বইটি দীর্ঘ এক বছর দশ মাস যাবৎ সময়ের ফাঁকে ফাঁকে অনুবাদের কাজ করি। অনেক সাধনার পর শেষ করতে পেরেছি। ফালিল্লাহিল হামদ।
এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!