একটু পড়ে দেখুন
আশূরায়ে মুহাররম ও আমাদের করণীয়

আশূরায়ে মুহাররম ও আমাদের করণীয়

পৃষ্ঠা সংখ্যা: 32 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 20
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
সিক্রেটস অব জায়োনিজম
সিক্রেটস অব জায়োনিজম
হেনরি ফোর্ড
৳ 450 ৳ 338
দা ডিভাইন রিয়েলিটি
দা ডিভাইন রিয়েলিটি
হামজা জার্জিস
৳ 660 ৳ 462

بسم الله الرحمن الرحيم

الحمد لله وحده والصلاة والسلام على من لا نبيّ بعده وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلي يوم الدين وبعد

আল্লাহর নিকটে বছরের চারটি মাস হ’ল ‘হারাম’ বা মহা সম্মানিত (তওবা ৯/৩৬)। যুল-ক্বা‘দাহ, যুলহিজ্জাহ ও মুহাররম একটানা তিন মাস এবং তার পাঁচ মাস পরে ‘রজব’, যা শা‘বানের পূর্ববর্তী মাস’।[1] জাহেলী আরবরা এই চার মাসে যুদ্ধ-বিগ্রহ করত না।[2] এভাবে বছরের এক তৃতীয়াংশ তথা ‘চার মাস’ তারা লড়াই-ঝগড়া, খুন-খারাবী ইত্যাদি অন্যায়-অপকর্ম হ’তে দূরে থাকত। এ মাসগুলির মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেক মুসলমানের জন্য ধর্মীয় কর্তব্য। যেমন আল্লাহ বলেন,إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلاَ تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ- ‘নিশ্চয় নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টির প্রথম দিন থেকে আল্লাহর বিধানে মাসসমূহের গণনা হ’ল বারোটি। যার মধ্যে চারটি মাস হ’ল ‘হারাম’। এটিই হ’ল প্রতিষ্ঠিত বিধান। অতএব এ মাসগুলিতে তোমরা পরস্পরে অত্যাচার করো না’ (তওবা ৯/৩৬)।

ফযীলত (فضائل عاشوراء):

১. হযরত আবু হুরায়রা (রাযিয়াল্লাহু ‘আনহু) হ’তে বর্ণিত রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এরশাদ করেন,أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللهِ الْمُحَرَّمُ وَأَفْضَلُ الصَّلاَةِ بَعْدَ الْفَرِيْضَةِ صَلاَةُ اللَّيْلِ- ‘রামাযানের পরে সর্বোত্তম ছিয়াম হ’ল মুহাররম মাসের ছিয়াম অর্থাৎ আশূরার ছিয়াম এবং ফরয ছালাতের পরে সর্বোত্তম ছালাত হ’ল রাতের নফল ছালাত’ অর্থাৎ তাহাজ্জুদের ছালাত।[3]

২. হযরত আবু ক্বাতাদাহ (রাঃ) হ’তে বর্ণিত রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন,وَصِيَامُ يَوْمِ عَاشُوْرَاءَ أَحْتَسِبُ عَلَى اللهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِى قَبْلَهُ- ‘আশূরার দিনের ছিয়াম আমি আল্লাহর নিকট আশা করি যে, বান্দার বিগত এক বছরের (ছগীরা) গোনাহ সমূহের কাফফারা হবে’।[4]

[1]. বুখারী হা/৫৫৫০; মুসলিম হা/১৬৭৯; মিশকাত হা/২৬৫৯।

[2]. বুখারী হা/৫৩; মুসলিম হা/১৭; মিশকাত হা/১৭।

[3]. মুসলিম হা/১১৬৩; মিশকাত হা/২০৩৯ ‘নফল ছিয়াম’ অনুচ্ছেদ; ঐ, বঙ্গানুবাদ হা/১৯৪১।

[4]. মুসলিম হা/১১৬২ (১৯৬); মিশকাত হা/২০৪৪; ঐ, বঙ্গানুবাদ হা/১৯৪৬।

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

(জন্ম: ১৫ জানুয়ারি ১৯৪৮, সাতক্ষীরা

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক ও আহলেহাদীছ আন্দোলনের আমীর। তিনি জাতীয় ধর্মীয় সংগঠন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ এবং গবেষণাধর্মী মাসিক ‘আত-তাহরীক’ পত্রিকার প্রতিষ্ঠাতা। ২০১৬ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।

তিনি সাতক্ষীরা জেলার বুলারাটি গ্রামের এক সম্মানিত ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন বিখ্যাত আলেম ও সমাজ সংস্কারক মাওলানা আহমাদ আলী এবং মাতা ছিলেন পুণ্যবতী মহিলা বছীরুন্নেসা। ১৯৭৯ সালে তিনি তাহেরুন্নেছার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের চার সন্তান—ডা. তামান্না তাসনীম, ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ড. আহমাদ আব্দুল্লাহ নাজীব ও হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির।

প্রাথমিক শিক্ষা পিতার তত্ত্বাবধানে শুরু করে ক্রমান্বয়ে কাকডাঙ্গা মাদরাসা ও আরামনগর আলিয়া মাদরাসা থেকে কামিল (মুহাদ্দিছ) পরীক্ষায় পঞ্চম স্থান অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে ১৯৭৬ সালে মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম হন এবং ১৯৯২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন।

তিনি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যেমন—বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, আহলেহাদীছ মহিলা সংস্থা, তাওহীদ ট্রাস্ট, হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ, সালাফিয়া ট্রাস্ট ও ইসলামিক কমপ্লেক্স।

ড. গালিবের রচিত ও অনূদিত গ্রন্থের সংখ্যা প্রায় অর্ধশতাধিক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হলো আহলেহাদীছ আন্দোলন: উৎপত্তি ও ক্রমবিকাশ, ছালাতুর রাসূল (ছাঃ), সীরাতুর রাসূল (ছাঃ), তাফসীরুল কুরআন ও আক্বীদা ইসলামিয়াহ। তাঁর লেখা ধর্ম, সমাজ, রাজনীতি ও শিক্ষা সংস্কার বিষয়ে গভীর গবেষণাধর্মী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।

তিনি আহ্বান জানান—

“আসুন! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।”

এভাবেই ড. আসাদুল্লাহ আল-গালিব আধুনিক যুগে বিশুদ্ধ ইসলামী চিন্তা ও সমাজ সংস্কারের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছেন।

হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ
হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ কর্তৃক পরিচালিত পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক গবেষণা ও প্রকাশনা সংস্থা। নির্ভেজাল তাওহীদ ও ছহীহ সুন্নাহ্র আলোকে সমাজকে ঢেলে সাজানোর লক্ষ্য নিয়ে ১৯৯২ সালে সংস্থাটির পথচলা শুরু হয়। এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। সংস্থাটির অধীনে নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ বইসমূহ প্রকাশিত হয়। এর অধীনে হাদীছ ফাউণ্ডেশন শিক্ষা বোর্ড, দারুল ইফতা, মাসিক আত-তাহরীক পত্রিকা, আত-তাহরীক অনলাইন টিভি, বিশিষ্ট আলেমদের অডিও-ভিডিও ইত্যাদি নিয়মিতভাবে প্রকাশিত হয়। এছাড়া বিভিন্ন দাওয়াতী লিফলেট, দেওয়ালপত্র, প্রচারপত্র ইত্যাদি নিয়মিতভাবে প্রকাশিত হয়।

রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
রিয়া সৎ আমলের নীরব ঘাতক 10%
ছাড়
রিয়া সৎ আমলের নীরব ঘাতক

ড. নূরুল ইসলাম · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 85 ৳ 77
অযুত ফুলের ঘ্রাণ 10%
ছাড়
অযুত ফুলের ঘ্রাণ

হাদীস ফাউণ্ডেশন গবেষণা বিভাগ · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 120 ৳ 108
গোপন পাপ 8%
ছাড়
গোপন পাপ

আব্দুল্লাহ আল মারুফ · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 65 ৳ 60
সালাফী দাওয়াতের মূলনীতি 5%
ছাড়
সালাফী দাওয়াতের মূলনীতি
নতুন দাম

শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ আল-উসাইমিন রাহিমাহুল্লাহ · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 65 ৳ 62
কাদিয়ানী মতবাদ 5%
ছাড়
কাদিয়ানী মতবাদ

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 50 ৳ 48
দ্বীনের পথে আত্মত্যাগ 5%
ছাড়
দ্বীনের পথে আত্মত্যাগ

আব্দুল্লাহ আল-মা'রুফ · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 120 ৳ 114
জিহাদ ও ক্বিতাল 5%
ছাড়
জিহাদ ও ক্বিতাল
নতুন দাম

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 70 ৳ 67
ইসলামে নারীর পর্দা 5%
ছাড়
ইসলামে নারীর পর্দা
নতুন দাম

মুহাম্মাদ আব্দুর রহীম · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 35 ৳ 33
ধন-সম্পদ প্রয়োজনীয়তা ও অপব্যবহারের পরিণতি
ধন-সম্পদ প্রয়োজনীয়তা ও অপব্যবহারের পরিণতি
নতুন দাম

ড. মুহম্মদ সাখাওয়াত হোসাইন · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 80
সাবলীল উপস্থাপনা ও বক্তৃতা 5%
ছাড়
সাবলীল উপস্থাপনা ও বক্তৃতা

আবু রায়হান · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 90 ৳ 86
মাদ্রাসা মেরামতের আবেদনপত্র 5%
ছাড়
মাদ্রাসা মেরামতের আবেদনপত্র

সারওয়ার মিছবাহ · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 100 ৳ 95
কালাপানি : আন্দামানে নির্বাসিত আলেমদের আত্মত্যাগের বিস্ময়কর কাহিনী 5%
ছাড়
কালাপানি : আন্দামানে নির্বাসিত আলেমদের আত্মত্যাগের বিস্ময়কর কাহিনী

মাওলানা জাফর থানেশ্বরী · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 100 ৳ 95
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?