একটু পড়ে দেখুন
জান্নাতী রমণী 20% ছাড়

জান্নাতী রমণী

পৃষ্ঠা সংখ্যা: 144 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 100 ৳ 125 20% ছাড়
স্টকে আছে

আলোচ্য পুস্তকে একজন মুসলিম রমণী কিভাবে আল্লাহর সন্তুষ্টি হাসিল করে জান্নাত লাভে ধন্য হতে পারবে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। পবিত্র কুরআন, রাসূলুল্লাহ্ (স.) এর সুন্নাত এবং পূর্বসূরী নেক মণীষীদের বচন থেকে জান্নাতী রমণীর পরিচয় ও গুণাবলী তুলে ধরা হয়েছে। প্রত্যেক মুমিন নারীর উচিত হচ্ছে উক্ত গুণাবলী সম্পর্কে জ্ঞানার্জন করা এবং তদানুযায়ী নিজের জীবনকে গড়ে তোলা। 

একজন নারীর জান্নাতী হওয়ার জন্য অবশ্যই স্বামীর সহযোগিতা আবশ্যক। তাই বিষয়টিকে পূর্ণতা দেয়ার জন্য স্বামী কিভাবে স্ত্রীর হক আদায় করবে? স্ত্রী জান্নাতের পথ পরিত্যাগ করে বক্রপথে চললে স্বামী কোন পদ্ধতি অবলম্বন করে তাকে সংশোধন করতে পারবে? ইত্যাদি বিষয়ে স্বামীকেও নসীহত করা হয়েছে।

ইসলামের নির্দেশাবলীর জ্ঞান লাভ, তার প্রতি বিশ্বাস ও কর্ম জীবনের বাস্তবায়নের জন্য প্রত্যেক নারী ও পুরুষের নিম্ন লিখিত মূলনীতিটি সর্বাবস্থায় স্মরণ রেখে চলতে হবে। আর তা হচ্ছে, আল্লাহর বিধানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ এবং সর্বাবস্থায় রাসূল (স.) এর জীবনকে নিজের জন্য মডেল বা আদর্শরূপে গ্রহণ। এ উপলক্ষে মহান আল্লাহ বলেন, 

 وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَـی اللهُ وَرَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ یَّكُوْنَ لَھُمُ الْخِیَرَةُ مِنْ اَمْرِھِمْﺚ وَمَنْ یَّعْصِ اللهَ وَرَسُوْلَـهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِیْنًاﭳﺚ 

“আল্লাহ্ এবং তাঁর রাসূল কোন আদেশ করলে কোন ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর সে বিষয়ে ভিন্নমত পোষণ করার কোন অধিকার নেই। যে ব্যক্তি আল্লাহ্ ও তাঁর রাসূলের আদেশ অমান্য করবে, সে প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হবে।” (সূরা আহযাব-৩৩:৩৬) 

আবু হুরায়রা < থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ্ (স.) বলেছেন, “আমার উম্মতের প্রত্যেক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, কিন্তু ঐ ব্যক্তি নয় যে জান্নাতে যেতে অস্বীকার করে। তাঁরা বললেন, কে এমন আছে জান্নাতে যেতে অস্বীকার করে? তিনি বললেন, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে। আর যে আমার অবাধ্য হবে সেই জান্নাতে যেতে অস্বীকার করবে।” (বুখারী, অধ্যায়ঃ কুরআন-সুন্নাহ্ আঁকড়ে ধরা। হা/৬৭৩৭।) 

উপরোক্ত আয়াত ও হাদীসটি যে ব্যক্তি তার ব্যক্তিগত জীবনের চলমান পথে স্মরণ রাখবে তার জন্য ইসলামের যাবতীয় বিধি-বিধান মান্য করা সহজসাধ্য হবে।

সম্মানিত পাঠক-পাঠিকাদের প্রতি আমাদের নিবেদন, এই পুস্তকের মধ্যে যে কোন ধরনের ত্রুটি বা অভিযোগ পরিলক্ষিত হলে, আমাদেরকে জানাতে চেষ্টা করবেন। আমরা কৃতজ্ঞতার সাথে তা গ্রহণ করে পরবর্তী সংস্করণে তা সংশোধন করব। ইনশাআল্লাহ্॥

আল্লাহর কাছে আমাদের আকুল আবেদন তিনি যেন এই পুস্তিকাটি দ্বারা আমাদেরকে এবং সমস্ত মুসলমানকে উপকৃত করেন। একনিষ্ঠভাবে তাঁর জন্য কবূল করে নেন। মুসলিম রমণীদের তাঁর সন্তুষ্টি মূলক কাজ আঞ্জাম দিয়ে জান্নাত লাভে ধন্য করেন। আমীন ইয়া রাব্বাল আলামীন॥


মুহাম্মাদ আবদুল্লাহ আল কাফী আল-মাদানী
মুহাম্মাদ আবদুল্লাহ আল কাফী আল-মাদানী

শাইখ মুহাম্মাদ আবদুল্লাহ আল কাফী আল-মাদানী (রহিমাহুল্লাহ) ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, দাঈ এবং অনুবাদক, যিনি কুরআন ও সহিহ সুন্নাহর প্রচার-প্রসারে অসামান্য অবদান রেখে গেছেন। ইসলামি জ্ঞানভাণ্ডারকে বাংলা ভাষাভাষী মুসলিমদের কাছে সহজবোধ্য করে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ আরবি কিতাব বাংলায় অনুবাদ করেন; এর মধ্যে তার সর্বাধিক উল্লেখযোগ্য অনূদিত গ্রন্থ হলো হাদিসের বিখ্যাত সংকলন "সহীহ আত তারগীব ওয়াত তারহীব" এবং পবিত্র কুরআনের শেষ তিন পারার তাফসির সংবলিত "তাফসীরুল উশরীল আখীর মিনাল কুরআনিল কারিম"। মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জনকারী এই বিদগ্ধ আলেমের রেখে যাওয়া এই অমূল্য গ্রন্থগুলো আজো বাংলা ভাষায় বিশুদ্ধ ইসলামি আকিদা ও আমল চর্চার ক্ষেত্রে নির্ভরযোগ্য উৎস হিসেবে ব্যাপকভাবে সমাদৃত।

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

২০০৪ সালে যাত্রা শুরু করা ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী বর্তমানে ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা এবং নির্ভরযোগ্য প্রকাশনার জগতে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে, যার নেপথ্যে রয়েছে ২০১২ সাল থেকে একদল নিষ্ঠাবান দ্বীনপ্রেমী ব্যক্তির নিরলস ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টা। প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল ওয়াহীদ বিন ইউনুস-এর সুদক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি মূলত কুরআন, হাদীস, সীরাত, আকীদা এবং ইসলামি জীবনদর্শনের ওপর ভিত্তি করে প্রামাণ্য গ্রন্থ প্রকাশ ও সংরক্ষণে নিয়োজিত। আমাদের রয়েছে স্বতন্ত্র গবেষণা ও প্রকাশনা বিভাগ, যেখানে প্রাচীন ও আধুনিক জ্ঞানতাত্ত্বিক আলোচনার সমন্বয়ে অত্যন্ত সতর্কতার সাথে তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করা হয়। পাশাপাশি আমাদের সমৃদ্ধ বিক্রয় বিভাগে সালাফি মানহাজভিত্তিক সহীহ আকীদা-নির্ভর গ্রন্থাবলি এবং কওমী মাদরাসার সিলেবাসভুক্ত মূল আরবি ইসলামি কিতাবসমূহের এক বিশাল ও নির্ভরযোগ্য সংগ্রহ রয়েছে, যা পাঠকদের জ্ঞানের পিপাসা মেটাতে এবং জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে আলোকিত করতে নিরন্তর সহায়তা করে যাচ্ছে। বর্তমানে ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী এর ৩ টি অফলাইন শাখা রয়েছে যার প্রধান শাখা রাজশাহীর প্রানকেন্দ্র রানীবাজার ও ২য় শাখা সাহেববাজারে অবস্থিত ও ৩য় শাখা রাজধানী ঢাকা সদরের বইয়ের রাজধানী বাংলাবাজারে অবস্থিত।

সম্পর্কিত বইসমূহ

দ্বীনদার নারী যদি হতে চান 45%
ছাড়
দ্বীনদার নারী যদি হতে চান

মাওলানা মুহাম্মদ নুমান ইদরীস · পথিক প্রকাশন

৳ 400 ৳ 220
অদেখা আমি 25%
ছাড়
অদেখা আমি

নাইমা বি. রবার্ট · রাইয়ান প্রকাশন

৳ 180 ৳ 135
আমানি বার্থ প্রাকৃতিক পদ্ধতিতে মা হওয়ার উপা্য় 30%
ছাড়
আমানি বার্থ প্রাকৃতিক পদ্ধতিতে মা হওয়ার উপা্য়

আয়িশা আল হাজ্জার · সিয়ান পাবলিকেশন

৳ 540 ৳ 378
মা হওয়ার গল্প 25%
ছাড়
মা হওয়ার গল্প

রৌদ্রময়ী প্রিন্যাটাল টিম · সিয়ান পাবলিকেশন

৳ 380 ৳ 285
কেন হব অবরোধবাসিনী?
কেন হব অবরোধবাসিনী?

উম্মে মারিয়াম রাযিয়া বিনতে আযীযুর রহমান · তুবা পাবলিকেশন

৳ 160
আদর্শ নারী
আদর্শ নারী

আব্দুর রাযযাক বিন ইউসুফ · তুবা পাবলিকেশন

৳ 130
পর্দা কার সাথে এবং কীভাবে? 30%
ছাড়
পর্দা কার সাথে এবং কীভাবে?

আব্দুল আলীম ইবনে কাওছার মাদানী · দারুল কারার পাবলিকেশন্স

৳ 140 ৳ 98
ফিমেল মাইন্ড 30%
ছাড়
ফিমেল মাইন্ড

ড. আদহাম আশ শারকাবি · মাকতাবাতুল আসলাফ

৳ 450 ৳ 315
মুমিন নারীর সারাদিন 20%
ছাড়
মুমিন নারীর সারাদিন

ড. শাইখ মাহমুদ মিসরি · সুকুন পাবলিশিং

৳ 150 ৳ 120
মা হওয়ার দিনগুলোতে 30%
ছাড়
মা হওয়ার দিনগুলোতে

উম্মু হাসান বিনতু সালিম · সুকুন পাবলিশিং

৳ 315 ৳ 221
আদর্শ রমণী পেপারব্যাক 20%
ছাড়
আদর্শ রমণী পেপারব্যাক

শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 188 ৳ 150
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?